চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা করেছে ইসরায়েল

Spread the love

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নির্মিত রূপরেখা চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননের একাধিক শহর ও এলাকায় বিমান হামলা এবং কামান থেকে গোলাবর্ষণ জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে, টায়ার জেলার মানসুরি শহরের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়।সংস্থাটি আরও জানায়, বিনতে জবেইল জেলার হারিস-হাদাতার উপকণ্ঠে আল-আরিফ এলাকায় একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com