এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কমিটি গঠন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদে (এআইএসসি)কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পেল এগ্রিকালচার শিল্প নিউজগার্ডেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদে।
রবিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান-১ এর হোটেল অ্যাবাকাসে অনুষ্ঠিত এআইএসসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচিত হয়। পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান’র সভাপতিত্ব বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. আলী আফজাল। এ কমিটির সহ-সভাপতি হয়েছেন মাশরুম গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, বাংলাদেশ বি-কিপারর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এবং ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এর ভাইস-চেয়ারম্যান কে এম অলিউর রহমান বাবুল, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি, ময়মনসিংহের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনজুর মোর্শেদ খান, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইদুজ্জামান, শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছৈয়দ আহমেদ, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুর রহমান, বাংলাদেশ গোট অ্যান্ড শীপ ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটির সভাপতি মো. মেসবাহ উদ্দিন, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর-বিন-আবদাল আজিজ, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইহতেশাম বি. শাহজাহান, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মো. ইমরান, বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রকিবুর রহমান টুটুল, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান।
এছাড়া পরিষদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com