Breaking News

এইচএসসি ফলাফলে উপজেলায় শীর্ষে তালা মহিলা কলেজ

Spread the love

জহর হাসান সাগর: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন তালা মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সাফল্য উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে তালা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে মোট ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ (এ প্লাস) অর্জনসহ মোট ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ১৮ শতাংশ।আলোচনা সভায় তালা মহিলা কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস.কে কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরুন সরদার,সহকারী অধ্যাপক আবু হোসেন, গাজী নজরুল ইসলা প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্য

Spread the love ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com