আশাশুনির মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য প্রতিরোধে মানববন্ধন

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার হিতৈশী অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। নাগরিক ও অভিভাবকদের মধ্যে নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু দাউদ সানা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, আজ ২৯ নভেম্বর সকাল ৯ টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এখন ১১ টা বাজলেও কোন কার্যক্রম এখানে দেখছিনা। মাদ্রাসা তালাবদ্ধ, গোপনে কোথাও অবৈধ ভাবে পরীক্ষা নেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন দোলা খাচ্ছে। বক্তাগণ আরও বলেন, মাদ্রাসার বর্তমান সভাপতি আব্দুর রশিদ সাহেব খুলনায় থাকেন। তিনি আওয়ামীগ দলীয়। তিনি অবৈধ ভাবে নিয়োগ দানের ষড়যন্ত্র করে যাচ্ছেন। তারা অনেকবার নিয়োগ কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়েছেন। একই পরিবারের ৯ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্দের দিন, চুরি করে। ৮টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭ জনই কমিটিভুক্ত পরিবারের অন্তুর্ভুক্তকে নির্বাচন করা হয়েছে। বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। অধ্যক্ষসহ বিভিন্ন পদে মাওঃ অলিউল্লাহ/হুমায়ন কবির, মোঃ মোরাদ/জুবায়ের, ইলিয়াস, তুহিন, লাকি আক্তার, আবু জাফর, মাছুমা/আলমগীর ও মাসুম বিল্লাহকে নিয়োগ দিতে চুক্তিবদ্ধ হওয়া অবৈধ কমিটি ও নিয়োগ বোর্ড বাতিল ও অর্থ দিয়ে নিয়োগ পেতে চুক্তিবদ্ধদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানান। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহকে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসায় পাওয়া যায়নি। মোবাইলে বারবার রিং করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙ্গন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com