Breaking News

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love
আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নারকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ৩০/৪০ টি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন, নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমি নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন, জহির উদ্দীন, আবু সাইদ, নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তান্ডব চালায়। ঘরবাড়ি ভেঙ্গে দেয়, আগুনে পুড়িয়ে সর্বশান্ত করে দেয়। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩২ জনকে আসামী করে মামলা করা হলে বিজ্ঞ আদালত ৩১ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরন করে। পরবর্তীতে জামিন পেয়ে আমাদের সাথে আপোষ করে নিয়ে জমির সীমানা নির্দ্ধারণ করে জমি দখল বুঝিয়ে দেয়। আমরা নির্দিষ্ট জমিতে আপোষে বসবাস করে আসছি। গত বৃহস্পতিবার তারা পুনরায় আপোষ অগ্রাহ্য করে আমাদের উপর আক্রমন করে। আমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে।
এলাহি বক্স গাজী বলেন, তারা আমার ৭০/৭৫টি গাছ কেটে নিয়েছে। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। গ্রামে থাকতে দিচ্ছেনা। আজগর আলী বলেন, রইচ উদ্দীনরা আওয়ামীলীগ করে। তাদের অত্যাচারে আমরা খুবই কষ্টে আছি। জাহানারা খাতুন বলেন, আমি ৩ বছর চরে বসবাস করছি। আমার কিছুই নেই। ভিক্ষা করে খাই। ভিক্ষার টাকায় বাধা বসবাসের ঠাঁই ভেঙ্গে ও পুড়িয়ে দিয়ে আমাদেরকে চরম অসহায় করে তুলছে। জাকির হোসেন বলেন, গতবার আমরা এফিডেভিটের মাধ্যমে আপোষ মীমাংসা হয়। মীমাংসার সিদ্ধান্ত মোতাবেক আমরা সেখানে বসবাস করছি। এখন আবার তারা আমাদের উপর আক্রমন করে উচ্ছদের মাধ্যমে ঘরবাড়ি ছাড়া করতে চাইছে। মারপিট করছে, খুন জখমের হুমকী দিচ্ছে। তারা একই ভাবে আমাদের উপর আবার আক্রমন করেছে। সহকারী কমিশনার (ভূমি) স্যার আজ আমাদের ওখানে গিয়েছিলেন। তিনি তার অফিসে আমাদের যেতে বলেছেন। ঋষি পরিবারের ভুক্তভোগি সাগরিকা বলেন, আমরা তাদের অত্যাচারে আতঙ্কিত। আমাদের মিনতি সুবিচার চাই। এক শতক জমি নেই আমাদের, আমরা এই খাস জমিতে থাকতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com