আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন। তারা যুদ্ধ শেষ করা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য সেখানে গেছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে ইসলামাবাদে আবার তাদের আরাঘচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আব্বাস আরাঘচি। তবে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন তিনি।

এদিকে আরাঘচি ইসলামাবাদ ত্যাগ করার পর শনিবার মার্কিন দুই দূতের পাকিস্তান সফরও বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি প্রক্রিয়ায় নতুন একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com