Breaking News

আনুলিয়ার নদী ভাঙ্গন এলাকায় আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Spread the love

নিজস্ব প্রতিনিধি: খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা আনুলিয়া শাখা অফিসের আয়োজনে হাজী মার্কেট এলাকায় দুদিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ হেলথ্ অফিসার ডা. মো: আফজাল হোসেন, বেসরকারি সংস্থা আশার জেলা ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার মো. বাশির উদ্দিন, আনুলিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডা. নিত্যানন্দ প্রমূখ।২০-২১ মে দুইদিন ব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষদ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী বিশোর বিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রায় ৪ শতাধিক রোগী বিনামূল্যে এসব সেবা গ্রহণ করবেন বলে জানান কর্তৃপক্ষ। ফ্রি মেডিকেল সেবা পেয়ে বেসরকারি সংস্থা আশাকে ধন্যবাদ জানিয়ে বারবার এই ক্যাম্পের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

About dainiksatkhira24

Check Also

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Spread the loveনিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com