শ্যামনগরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ দেশে পাচার করার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মীরগ্যাং ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com