Breaking News

সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

ভারতে চলমান বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচি SIR (Special Intensive Revision)–কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বসিরহাট উপজেলার তারালী ও হাকিমপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যথাযথ নাগরিকত্বের নথিপত্র না থাকা বহু মানুষ সীমান্তে জড়ো হওয়ায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের বুথ লেভেল অফিসাররা (BLO) ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। এই প্রক্রিয়ায় ভারতীয় মুসলিম নাগরিকদের একটি বড় অংশের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে বাংলাদেশ থেকে গিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী এবং নাগরিকত্ব পাওয়া বহু পরিবার—বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকার পর অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নাগরিকরা সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে ‘‘বাংলাদেশি’’ সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশ ১ নভেম্বর ৪৫ জনকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আটক ব্যক্তিরা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলে তাদের আবার পুলিশের কাছে ফেরত পাঠানো হয় এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়।

বিজিবি জানায়, ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন খবর প্রকাশিত হচ্ছে যে, নাগরিকত্বের সনদপত্র না থাকায় বহু মানুষ তারালী–হাকিমপুর সীমান্তে এসে জড়ো হচ্ছেন। খোলা জায়গায় রাত কাটানো, শীত, খাবার ও পানির অভাবে নারী–শিশুসহ এসব মানুষ মানবিক সংকটে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানালে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা শুকনা খাবার ও পানি বিতরণ করছেন।

পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বিজিবি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আনসার–ভিডিপিকেও তৎপরতার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের অভ্যন্তরীণ এই ইস্যুর প্রভাবে সীমান্ত পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেদিকে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com