
নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৩৮টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের ৮ কিমি মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিমি মধ্যে ৯টি মণ্ডপে বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বক্ষণিক টহলের জন্য ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
