Breaking News

সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা জিয়াউল ইসলাম জিয়া গ্রেফতার

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে আবারও গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল অনুমান ১১টার সময় সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এব্যাপারে সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। গ্রেফতারকৃত ব্যক্তি আলিপুর এলাকার পুটে সরদারের ছেলে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাসব্যাপী (অ-১৪) সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com