Breaking News

সাতক্ষীরায় “৩৬ জুলাই ঐক্য সংসদ” এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম :জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকরা সাতক্ষীরার সকল জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম “৩৬ জুলাই ঐক্য সংসদ” এর আত্মপ্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়নতুন সংগঠনটির আহবায়কের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক আব্দুর রহিম ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সাতক্ষীরা জেলা শাখার সাবেক সদস্য সচিব সোহায়েল মাহদীন সাদী।জুলাই সহযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভা সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি।শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খলিলুল্লাহ ।

সভায় বক্তব্য রাখেন এসময় বক্তারা বলেন, “৩৬ জুলাই ঐক্য সংসদ’ একটি অরাজনৈতিক সংগঠন। তবে এটি শুধু একটি সংগঠনই নয়, একটি চেতনার নাম। বর্তমান প্রজন্মের ভেতরে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তারা বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়। তা এখনো অধরা রয়ে গেছে।মানুষ অধিকার নিশ্চিত করতে এবং একটি সুন্দর, অগ্রসর, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে “৩৬ জুলাই ঐক্য সংসদ”।

আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানজুড়ে ছিল জুলাই স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com