Breaking News

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার

Spread the love
আবিদ হোসেন:
সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এক সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, সদর উপজেলার বাদামতলা এলাকায় মাদকের একটি বড় চালান চোরাচালান হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল সেখানে আকস্মিক হানা দেয়। অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১০২ বোতল অবৈধ ‘কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com