Breaking News

সাতক্ষীরায় বোনের চল্লিশার মুরগী কিনতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Spread the love

রঘুনাথ খাঁ:

বোনের চল্লিশার জন্য মুরগী কিনতে যেয়ে প্রাইভেট কারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক পল্লব (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কোমরপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার প্রয়াত আয়কর আইনজীবী এড.শামছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত পল্লব তার বড় বোনের চল্লিশার জন্য কোমরপুরে এক ব্যবসায়ীর খামার থেকে মুরগী কিনে ফেরার পথে সদর উপজেলার ধুলিহার কোমরপুর এলাকায় একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

ফারার সার্ভিসের দায়িত্বশীল পল্লবের বন্ধু জাকির হোসেন বলেন, সদরের ধুলিহর কোমরপুরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। পথিমধ্যেই মারাত্মক আহত অবস্থায় পল্লবকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

এর মাসখানেক আগে তার বড় বোন ইন্তেকাল করেন। পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com