সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আড়াই লাখ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বঅভিযান পরিচালনা করে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার সকালে জেলার,কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করাপ হয় । মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা বিজিবি অধিনায়ক
লে. কর্নেল মো. আশরাফুল হক।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী থেকে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করা হয় । এছাড়া কুশখালী থেকে ৪০০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ,তলুইগাছা থেকে ২১,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস,কাকডাঙ্গা থেকে ৬৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।তিনি আরো জানান আটককৃত ভারতীয় মালামালের মূল্য দুই লক্ষ বারো হাজার পাঁচশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com