Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার পদ্মশাখরা, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, ভোমরা , বৈকারী , এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের অভিযানে এসব মালামাল জব্দ করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৭ এস এর ১৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বর্মিতলা আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোপিনাথপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/২ এস এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দির মোড় নামক স্থান হতে ২৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী, কাকডাঙ্গা ও গেড়াখালী নামক স্থান হতে ২,৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৫৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বৈকারী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

 

তিনি আরো জানান,আটকৃত মালামালের মূল্য ছয় লক্ষ আট হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com