সাতক্ষীরায় নির্মাণাধীন ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁ:সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বরকত আলী।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com