Breaking News

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

Spread the love

আব্দুর রহমান:
সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মোস্তফা জামান। মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, এনামুল হক খোকন, পুরোহিত দিলীপ হালদার, নিকাহ রেজিস্টার মাওলানা মো. আলী হাবিবি ও সাবেক সদস্য আব্দুল মান্নান। সেমিনারে জনশক্তি জরিপ কর্মকর্তা, শিক্ষক, অভিবাসনে আগ্রহী যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com