সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেল কৃষক দলের আয়োজনে সাতক্ষীরা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রফিকুল ইসলাম, আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে নেতাকর্মীরা তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক

Spread the loveনিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com