Breaking News

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বিজিবি জানায়, তাদের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, পাতার বিড়ি ও নবরত্ন তেল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার শাড়ি, শ্মশানঘাট আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ এবং তালশাড়ি এলাকা থেকে আরও ১ লাখ ৫ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার আনসারের মোড় এলাকা থেকে ৫ লাখ টাকার এবং শাখরা আশার মোড় এলাকা থেকে ৬ লাখ টাকার চিংড়ির রেণুপোনা উদ্ধার করা হয়।
অন্যদিকে ঝাউডাঙ্গা এলাকা থেকে ১ লাখ ১ হাজার ৭৫০ টাকার পাতার বিড়ি ও নবরত্ন তেল এবং আমবাগান এলাকা থেকে ২ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল।
বাহিনীটি আরও জানায়, এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ে ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com