সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদক সহ সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় উইন কোরেক্স কফ সিরাপ, ঔষধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়িসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন মাদরা, হিজলদী ও তলুইগাছা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

এর মধ্যে মাদরা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এলাকার উত্তর ভাদিয়ালী ও রাজপুর এলাকা থেকে প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার হিজলদী বুজতলা ডারকি রোড এলাকা থেকে ১০২ বোতল ভারতীয় উইন কোরেক্স কফ সিরাপ উদ্ধার করেন। জব্দ করা এসব কফ সিরাপের মূল্য প্রায় ৪০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ছাড়া তলুইগাছা বিওপির একটি দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

বিজিবির দাবি, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দ করা মালামালের মোট মূল্য ৫ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com