সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা ও কালিয়ানী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা শার্টের কাপড় ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।
এর মধ্যে কাকডাঙ্গা বিওপির একটি দল কলারোয়ার ভাদিয়ালী এলাকায় সীমান্তের ভেতর থেকে প্রায় ১ লাখ ৬ হাজার টাকা মূল্যের শার্টের পিস জব্দ করে। একই এলাকায় মাদরা বিওপির সদস্যরা পৃথক অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করেন।
এ ছাড়া কালিয়ানী বিওপির টহলদল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা এলাকা থেকে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
সব মিলিয়ে এসব অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং চোরাচালান রোধে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com