Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আড়াই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মদ, বিভিন্ন প্রকার ওষুধ ও শাড়ি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন বৈকারী বিওপি, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বৈকারী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৪ এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে সাতক্ষীরা সদর উপজেলার গণিমিয়ার আমবাগান এলাকা থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির দুটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৫ ও ৭ আরবি পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ৪০০–৫০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও কাকডাঙ্গার মাঠ এলাকা থেকে প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের শাড়ি ও ২৩ বোতল মদ উদ্ধার করে।

এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়া উপজেলার মুক্তিবাড়ি এলাকা থেকে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

 

বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

বিজিবি কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ, রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com