সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Spread the love

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ বিশেষ অনুষ্ঠানেরআয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, “পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী (সা.) সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ কেবল মুসলমানদের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক অনন্য দিকনির্দেশনা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নবীজির সততা, ক্ষমা ও পরোপকারের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে। তবেই সমাজ থেকে সব অন্ধকার দূর হবে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব।বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজয়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা ওয়াহিদা সুলতানা ও সহকারী প্রধান শিক্ষক শফিউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা ও শেখ তাজুর রহমান,সিনিয়র সহকারী শিক্ষক মনিরুজ্জামান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষণীয় জীবন ও ইসলাম প্রচারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com