Breaking News

 সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে এবং বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেইজ সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকা এর অর্থায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় খুলনার অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম প্রমূখ। সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন পেশাজীবী প্রশিক্ষণের অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী সাদ্দাম হোসেন।

About dainiksatkhira24

Check Also

ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com