Breaking News

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদকের মায়ের জানাযা সম্পন্ন

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম : জুলাইযোদ্ধা ও ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবীর মায়ের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আসর মাহমুদপুর ঈদগাহ ময়দানে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মোহাম্মদ নুরুন্নবী নিজে। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন এবং আলিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মাহমুদুন্নাবী।তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, তিনি কিডনি সমস্যা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন না এবং সেখানেই বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com