Breaking News

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া কামনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের শহরের মিনি মার্কেটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার, সদস্য যথাক্রমে এস এম মহিদার রহমান, মেহেদি আলী সুজয়, ফয়জুল হক বাবু, মশিউর রহমান ফিরোজ, এস এম বিপ্লব, গাজী ফরহাদ, তৌহিদুজ্জামান লিটু, আমিনুর রহমানসহ অন্যরা।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে ক্লাবের পক্ষ থেকে বার্ষিক পিকনিক এর তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক ও প্রভাষক আমিনুর রহমান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com