সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ওমর ফারুক,সাতক্ষীরা পৌরসভার সিও ইশতিয়াক আহমেদ,সাতক্ষীরা সদর উপজেলা ইউএনও শোয়াইব আহমেদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মাহিনী তাবাসসুম,জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের প্রমুখ। বক্তারা জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com