Breaking News

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। তরুণ সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যত। বেশি বেশি খেলা-ধূলার আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে খেলার মাঠে রাখতে হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মাহামুদ হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুহা: জিল্লুর রহমান, মোহিনী পারভীন প্রমুখ। তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৪টি ক্রিকেট দল অংশ নেয়। তারুণের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com