Breaking News

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন হলে রোটারী ক্লাব অব সাতক্ষীরা রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্টিক ৬৪, বাংলাদেশ এর আয়োজনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট মোঃ আখতারুজ্জামান কাজলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি ডক্টর সৈয়দ আবু সাঈদ পিএইচএফ, বি,এমডি, রোটারিয়ান পিপি মোহাম্মদ সেলিম রেজা বাবু, রোটারী ক্লাব অব সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটা: পিপি হাবিবুর রহমান হবি, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সি এম নাজমুল ইসলাম, রোটারিয়ান পিপি ফারহা দীবা খান সাথী, রোটারিয়ান মোঃ সাহিদুর রহমান, রোটা: পিপি মোঃ মশিউর রহমান বাবু,

রোটা: মোঃ নুরুল হক, রোটা: স্বপন বৈরাগী, রোটা: পিপি মোঃ কামরুজ্জামান বুলু, রোটা: এস এম মিজানুর রহমান, রোটা: নাসিমা খাতুন, রোটা: শেখ মাসুদ পারভেজ, রোটা: পিপি ডাঃ সুশান্ত ঘোষ, রোটা: পিপি মাহমুদুল হক, রোটা: পিপি বিশ্বনাথ ঘোষ, রোটা: পিপি আশরাফুল করিম ধনী, রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ ও রোটা: পিপি বিশ্বজিৎ সাধু, রোটা: ওয়ালীউল্লাহ, রোটা: ডাঃ জয়ন্ত সরকার ও প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমূখ। অভিষেক অনুষ্ঠানে কেক কাটা ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার বিভিন্ন কর্ম পরিকল্পনা ও স্মৃতি নিয়ে মোড়ক উন্মোচন করা হয়। এসময় অতিথি, রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য ও রোটারাক্টর সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট ইলেক্ট ২৬-২৭ রোটারিয়ান মোঃ কামরুজ্জামান রাসেল ও ক্লাব ট্রেনিং ফেসিলেটর রোটা: পিপি মাগফুর রহমান।

About dainiksatkhira24

Check Also

খুলনায় বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি :খুলনায় বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com