Breaking News

মোদিকে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার আহ্বান মমতার

Spread the love

আন্তজার্তিক ডেস্ক: সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়িতে ভাঙচুরের ঘটনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন মমতা।বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুরের ঘটনা কেবল অবাক করা নয়, এটা দুর্ভাগ্যজনক।

তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির ওপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী।
মমতা আরও লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করছেন, তাদের যাতে বিচার হয়। ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয়, সেজন্য আন্তর্জাতিকস্তরে প্রতিবাদ হওয়া দরকার।

এদিকে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত।

এর আগে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা-দরজা ভাঙচুরের ঘটনা ঘটে।

উল্লেখ্য শাহজাদপুর উপজেলায় ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাদের মালিকানায় আসে কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

 

About dainiksatkhira24

Check Also

ইরানে মার্কিন হামলা সমাপ্ত

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com