Breaking News

মোতালেব সরদারের মৃত্যুতে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শোক প্রকাশ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের জামায়াতের প্রবীণ রুকন মোতালেব হোসেন সরদারের (৯৩)-এর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতের সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।শনিবার (১১ অক্টোবর) এক যৌথ শোকবাণীতে জামায়াত নেতৃদ্বয় বলেন, মরহুম মোতালেব সরদার ছিলেন ইসলামীর আন্দোলনের একজন শপথের জনশক্তি। তিনি কুরআন-সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে দেশ ও জাতির মুক্তির স্বপ্ন দেখতেন। সে লক্ষ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ও আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা এক সংগ্রামী ভাইকে হারালাম।নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জালিম ধারণের তাওফিক কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com