বুধহাটা গীর্জায় কাজী আলাউদ্দীন

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় বড়দিনের অনুষ্ঠানে যোগদেন সাবেক এমপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন। তিনি রবিবার দিবাগত রাতে গীর্জার চত্বরে অনুষ্ঠানে যোগদান করেন। এসময় তিনি উপস্থিত ভক্তমন্ডলীর উদ্দেশ্য আলোচনা রাখেন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আঃ সাত্তার, আঃ হামিদ, জামাল উদ্দীন, শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ তার সাথে ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com