
নিজস্ব প্রতিনিধি: চোরচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও সদর দপ্তরের পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি । মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,ঘোনা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কালিয়ানী থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,মাদরা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চান্দুরিয়া থেকে ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানে ১২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় গ্যাস্টিক ঔষধের কেমিক্যাল আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ষোল লক্ষ এগারো হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
