বিজিবির অভিযানে মাদকসহ দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ২৫ বোতল ভারতীয় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । রোববার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী থেকে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, মাদরা থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কাকডাঙ্গা থেকে ৬লক্ষ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,তলুইগাছা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,সুলতানপুর থেকে ৭০ হাজার টাকা মূল্য ভারতীয় ঔষধ, পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্য ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য দশ লক্ষ ষোল হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com