বাগদান সেরেছেন বিএনপি নেতা ইশরাক

Spread the love

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com