পাইকগাছায় ভিখারি কে পিটিয়ে রক্তাক্ত জখম

Spread the love
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় ছাগল চুরি অভিযোগ করায় ভিখারি আমেনা কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা আমেনা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উত্তেজিত জনতা অভিযুক্ত হাসানের বাড়িতে হামলা করে, হাসান পলাতক। এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামে জনৈক হাসান ভিখারি আমেনা বেগমের ছাগল চুরি করে। এ ঘটনায় আমেনা বেগম হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।থানা পুলিশ মঙ্গলবার তদন্ত করতে আসে। পুলিশ তদন্ত করে চলে যাওয়র পরেই সন্ধ্যা সাতটার দিকে ভিক্ষুক আমেনাকে অভিযুক্ত হাসান ও তার স্ত্রী তাসলিমা ভিখারি আমেনাকে মারপিট করে রক্তাক্ত জখম করে।স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ খবর এলাকাবাসী জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওই রাতেই কয়েকবার গ্রামবাসী তার বাড়িতে তাকে ধরার জন্য গেলে অভিযুক্ত আহসান পালিয়ে যায়। ভিখারি আমেনাকে মারপিট ও রক্তাক্ত জখম করায় গ্রামবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com