নুরু ও রাশেদকে দুই আসন ছেড়ে দিল বিএনপি

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরো ৭ আসনে ছাড় দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গণ অধিকার পরিষদের জন্য দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিএনপিতে যোগদান করবেন। অন্যদিকে, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন।

পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন। যশোর-৫ আসন থেকে লড়বেন মুফতি রশিদ।

এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

About dainiksatkhira24

Check Also

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

Spread the loveশেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com