দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির

Spread the love

ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ দেশে। কিন্তু সরকার এটা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।’

শরিয়তপুর হাসপাতালের ঘটনায় সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনার উদ্‌ঘাটনের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ন্যায় সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধী দল।

 

About dainiksatkhira24

Check Also

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

Spread the loveডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com