দেবহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

Spread the love

মোমিনুর রহমান :দেবহাটা উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।বুধববার সকালে উপজেলা পরিষদ চত্বরে দেবহাটা উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপাআমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব পাল, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিমান্ত কুমার দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে যথাক্রমে ইব্রাহিম খলিল , আফজাল হোসেন ও মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য দেবহাটা উপজেলা ৯ শত কৃষকদের মাঝে জনপ্রতি আমন ধানের বীজ ৫ কেজি ,ড্যাপ সার ১০ কেজি ও পটাশ সার ১০ কেজি করে ২৪-২৫ তারিখ ২ দিন ব্যাপী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com