Breaking News

দুর্গা পূজায় বিভিন্ন পূজামণ্ডপে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পির শুভেচ্ছা বিনিময়

Spread the love

নিজস্ব প্রতিনিধি:দুর্গাপূজার নবমীর সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত দুর্গা মণ্ডপগুলোতে যান সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে মনজুরুল আলম বাপ্পি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করেই আমাদের পথচলা। ধর্মীয় উৎসব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে।” তিনি এই উৎসবমুখর পরিবেশে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মাজারুল, আবু তাহের, জিসান, প্রকাশ ও রনি।
এছাড়া ঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সফররত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা

Spread the love   উপদেষ্টা আব্দুর রউফ, সভাপতি সান্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রনজু নিজস্ব প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com