Breaking News

তালায় সাইকেল চোর জনতার হাতে আটক

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় সাইকেল চুরি করার সময় ফয়সাল হাজী (১৬) নামে এক চোর জনতার হাতে আটক।
মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলার চাঁদকাটী গ্রামের রহমত মোল্যা’র বাড়ি থেকে জনতা তাকে আটক করে। সে খলিষখালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে। বর্তমানে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের ফজু গোল্দারের বাড়িতে পোষ্যপুত্র হিসেবে থাকে।
স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে সে চুরি করে আসছিল। আজ মাগুরা বাজার থেকে সাইকেল চুরি করে রহমত মোল্যার বাড়িতে নিয়ে যায়। গোপনে জনতা এ সময় হাতে নাতে তিনটি সাইকেল সহ ধরে তাকে গণপিটুনি দেয়। পরবর্তীতে তালা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার জবানবন্দিতে  মাগুরা বাজারের বাসিন্দা হাফিজ শেখের বাড়ি হতে আরও চারটি সাইকেল উদ্ধার করা হয়। পলাতক থাকায় থানা পুলিশ হাফিজ শেখকে (৪৮) গ্রেফতার করতে পারি নাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com