তালায় প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

জহর হাসান সাগর:
তালা উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|

সোমবার (২০ এপ্রিল) উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম|

বিদায়ী বক্তব্যে তিনি তালা উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ মোঃ ওমর ফারুক, মোঃ বাবলুর রহমান, মোঃ ঈদ্রিস আলী, অসিত কুমার বর্মন|

এসময় তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিপুল সংখ্যক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়| অনুষ্ঠান শেষে গাজী সাইফুল ইসলামকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়|

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com