তালায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলিত মরদেহ ভাসতে দেখা গেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নাই।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শালিখা নদীতে ভাসমান অবস্থায় গলিত মরদেহটি নেটজালে আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এখনো ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নাই।

About dainiksatkhira24

Check Also

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Spread the loveজহর হাসান সাগর : তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com