তালার হাজরাকাটীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Spread the love

জহর হাসান সাগর: তালা উপজেলার হাজরাকাটীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হাজরাকাটী আদর্শ যুব সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় হাজরাকাটী ফুটবল মাঠে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিআর সেভেন সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজরাকাটী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী সরদার, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হোসেন , অতিথি ও ম্যাচ রেফারি হিসেবে অংশগ্রহণ করেন ক্রীড়া বিদ শেখ হাবিবুর রহমান , পুরো ম্যাচের ধারাভাষ্যকার করেন শিক্ষক মোঃ অলি আর রহমান, এবং সাংবাদিক আবু জাফর বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ছিলেন।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বারাত ফুটবল একাদশ ও পাইকগাছা ফুটবল একাদশ। খেলাটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি কয়েকদিনব্যাপী চলবে এবং এতে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com