তালার ক্ষিতিশ মণ্ডল হত্যার ২১ দিনেও গ্রেপ্তার নেই কেউ

Spread the love

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার তালা উপজেলা সদরইউনিয়নের জেয়ালা পূর্বপাড়ার ঘের মালিক ক্ষিতিশমণ্ডলকে ঘেরের বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে মব
সৃষ্টির মাধ্যমে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায়পুলিশ ২১ দিনেও কোন আসামীকে গ্রেপ্তার করতে
পারেনি।ফলে উৎকণ্ঠায় রয়েছে নিহতের স্বজনরা।তালা উপজেলার জেয়ালা গ্রামের প্রকাশ মণ্ডল ও পার্থ মণ্ডল
তাদের চাচাত ভাই ক্ষিতিশ মণ্ডলের মৃত্যুকালিন জবানবন্দির বরাত দিয়ে এ প্রতিবেদককে জানান, খুলনার ডুমুরিয়া
থানাধীন চণ্ডিপুর গ্রামের মজিবর রহমানের ছেলেইব্রাহীম হোসেন (২৮) সেপ্টেম্বর মাসের শেষের দিকে
একটি গাছ থেকে চুরি করে নারিকেল পাড়ার সময় দেখতেপেয়ে প্রতিবাদ করেন। এ সময় ইব্রাহীম তার ভাই
ক্ষিতিশকে জীবননাশের হুমকি দেন। ইব্রাহীমের কাছেরলোক ও একই গ্রামের আব্বাস শেখের ছেলে ঘের মালিক
শেখ হাবিবুর রহমান তার ভাই ক্ষিতিশকে ১০ অক্টোবরএকটি কাজ করে দেওয়ার কথা বলেন। সে অনুযায়ি গত ১৬
অক্টোবর ভোর তিনটার দিকে তাকে ফোন করে ঘেরের বাসাথেকে হাবিবুরের ঘেরের বাসায় নিয়ে যান । সেখানে
তাকে পার্শ্ববর্তী কানা বিশ্বনাথ ঘোষের ঘের থেকেজাল দিয়ে মাছ ধরে তার (হাবিবুর) ঘেরে ছেড়ে দেওয়ার কথা বলেন। রাজী না হওয়ায় ভাই ক্ষিতিশকে মারপিট করে কানা বিশ্বনাথের ঘেরে ফেলে দিয়ে চোর চোর বলে চিৎকার করে। ভাই ডুব মেরে পালানোর চেষ্টা করে। এ সময়
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইব্রাহীম হোসেন নৌকার বৈঠা দিয়ে ভাই ক্ষিতিশের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পানি থেকে তুলে তাকে ডাঙায় এনে ইব্রাহীম, তার সহযোগী গফফার শেখ, রবিউল ও মাজেদ লোহার রড দিয়ে ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাকে নিয়ে জেয়ালা ঘোষপাড়া মহাশ্মশানে নিয়ে আমগাছে পিছ মোড়া দিয়ে বেঁধে দুই পা ও বুকের পাজড় ইট, হাতুড়ি ও
লোহার রড দিয়ে ভেঙে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভাই
ক্ষিতিশ মারা যায়।

সুলেখা মণ্ডল জানান, তার স্বামীকে নৃশংসভাবে নির্যাতনের সময় স্থাবর ও অস্থাবর সব কিছু দেওয়ার বিনিময়েও জীবন ভিক্ষা মেলেনি। এমনকি তার কাছে
দেওয়ার আগে কয়েকটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প ও সাদা কাগজে সাক্ষর করিয়ে নেওয়া হয়। স্বামী মারা যাওয়ার পর তিনি ইব্রাহীম, হাবিবুরসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। অথচ ঘটনার পরবর্তী তিন সপ্তাহেও পুলিশ তার স্বামী হত্যা মামলার আসামীকে
গ্রেপ্তার করতে পারেনি। মূল আসামী ইব্রাহীম ও হাবিবুরকে পার্শ্ববর্তী এলাকায় ঘুরে বেড়ানোর কথা জানতে পারলেও পুলিশ খুঁজে পাচ্ছে না। উপরন্তু একটি
রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়ে থেকে কথক আসামী নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। বিভিন্ন লোক দিয়ে তাকে, ছেলে উৎপল মণ্ডল ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এজাহারভুক্ত বিশ্বনাথ ঘোষ ও তার ভাই শিমুল ঘোষ গত পহেলা নভেম্বর মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য অগ্রিম জামিন পেয়েছেন। #

About dainiksatkhira24

Check Also

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Spread the loveজহর হাসান সাগর : তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com