তালায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

Spread the love

ফারুক সাগর: তালায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০মে) উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণালকান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বি এন পির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।এসময় আরও উপস্থিত ছিলেন,জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু,ধানদিয়ায় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিএনপির তালা উপজেলা সহ সভাপতি রাশেদদুল হক,যুব দলের উপজেলা আহ্বাক মির্জা আতিয়ার,মেহেদী হাসান,জি এম শাহীন আলম,কুমিরা ইউনিয়নের নেতা সরদার মশিয়ার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে দেশে কোন গণতন্ত্র ছিল না। মানুষ কথা বলতে ভয় পেত। কথা বললে গুম,ক্রসফায়ারের শিকার হতে হত। মানুষ সব সময় আতংকে থাকত।এমনকি আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করতে বাধা দেওয়া হত। তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা। দেশ প্রেমিক এই নেতার অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে ছিল। সাবেক তালা উপজেলার সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়বাদী দল তালা উপজেলা শাখা।

উল্লেখ্য,তিনি চার বছর দেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মম ভাবে নিহত হন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com