তালায় সাধক এজাহার আলী শাইজীর ৪ দিনব্যাপী ওরছ শরীফ পালনের লক্ষ্যে প্রস্তুুতি সভা

Spread the love

তালা প্রতিনিধি; তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকির সাহেবের ৯৫ তম ৪ দিন ব্যাপী ওরছ শরিফের সফল ভাবে পালনের লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগত ২৫ শে মার্চ মঙ্গলবার ওরছ শরীফ শুরু হয়ে ২৯ শে মার্চ শনিবার প্রত্যুষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হবে। ওরছ শরীফ সফল ভাবে পালন করার লক্ষে গত ২৩ শে মার্চ বিকাল ৪ টায় সাধকের কনিষ্ঠ পুত্র তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুুতি সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বিশ্বাস, শিক্ষক এস.এম কলিম উদ্দীন তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, মানবাধিকার কর্মী কাজী এনামুল ইসলাম বিপ্লব, মোঃ রেজাউল ইসলাম সানা, মোঃ রফিকুল ইসলাম খাঁন, মোঃ হাফিজুর রহমান, গাজী আব্দুর রশিদ, মোঃ ইসলাম মোড়ল, মোঃ লিয়াকত আলী খাঁ, মোঃ রহমত আলী গোলদার, মোঃ সাহিনুর রহমান বিশ্বাস, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ আব্বাস আলী শেখ, মোঃ লিয়াকত আলী খাঁ,মোঃ মতিয়ার রহমান, মোঃ শাহিনুর রহমান, মোঃ আবু মুছা সরদার, খাঁন ফারুক হুসাইন প্রমুখ।দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪ তরিকার সুফী সাধক দরবেশ মাওলানা সহ- সকল তরিকার সাধকগন অংশ গ্রহন করবেন। অংশগ্রহন কারিদের থাকা খাওয়া ও যাতায়াত খরচ আয়োজক মানব উন্নয়ন ফাউন্ডেশন শিবপুর তালা সাতক্ষীরা ও পরিবাবের পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহন করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com