Breaking News

তালায় যুবককে কুপিয়ে হত্যা, মা আটক

Spread the love

জহর হাসান সাগর: তালা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে আটারই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। নিহত হাবিবুর মোড়ল (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। সে পেশায় ভ্যানচালক।প্রতিবেশীরা জানায়, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়ই নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদ করতো। রাতে মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করলে বিরোধের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে তার স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়ায়। পরে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি।পরে তার মা ও স্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

 

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com