Breaking News

তালায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কোপালেন স্বামী

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে স্বামী মফিজুল ইসলামের বিরুদ্ধে।এদিকে ঘটনার পরে অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) আটক করেছে তালা থানা পুলিশ। আটক মফিজুল ইসলাম বাগেরহাট জেলার মোল্লাহাট থানার নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে।এদিকে স্ত্রী তৃষা আক্তার খুলনা জেলার খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে ও ব্রাকের মাঠ সংগঠক হিসাবে তালার জেঠুয়া ব্রাঞ্চে কর্মরত । শনিবার (২ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে জেঠুয়া বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে । তৃষা আক্তার বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান গেছে।

স্থানীয়রা জানায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে জেঠুয়া ব্রাঞ্চে কর্মরত ছিলেন। স্বামী-স্ত্রী দুজনে জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় বসবাস করতেন। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এই ঘটনার জেরে আজ শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে।ওই সময় তৃষার ডাক চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সাথে স্বামী মফিজুল ইসলামকে আটক করে পুলিশে সেপার্দ করে তারা। বেলা ১২টার দিতে তৃষার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দীন জানান, ঘটনার পর পরই পুলিশ ভিক্টমের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com